মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।’

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের পরিকল্পনা ও গোপন প্রশিক্ষণের বিষয়ে একজন সেনা কর্মকর্তা জড়িত জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।

দেশের মিডিয়ার ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি, আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর