সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দল।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্বে ছিলেন ঘানার সাবেক রাষ্ট্রপতি উইলিয়াম নানা আদ্দো ডানকওয়া আকুফো-আদ্দো।
এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচন প্রেক্ষাপটে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।