সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের রায়গুলো কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে: ইসি সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

আদালতের স্বাধীনতা বা অধিক্ষেত্র সম্পর্কে মন্তব্য করার সুযোগ ইসির নেই। তবে আদালতের রায়ে ইসির ক্ষমতা খর্ব হচ্ছে কি না তা নিয়ে প্রশ্নের জায়গা রয়ে গেছে।সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের রায়গুলো কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন ইসি সচিব আখতার আহমেদ ।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, তিনশো আসনেরই তফসিল দেয়া হবে। ‎গাজীপুর ও বাগেরহাটের সীমানা আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে। ফরিদপুরের সীমানা জটিলতা নিয়ে আদালতের রায় পেলে বাকি সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, তফসিলের পর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে পরিপত্র দেয়া হয়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে, যাতে কেউ অভিযোগ করতে না পারেন। এক্ষেত্রে রাজনৈতিক দলেরও সদিচ্ছাও লাগবে। কেউ আইন না মানলে ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনে রদবদল একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনের অনুমতি ও পরামর্শ নিয়ে রদবদল করতে হবে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি সচিব বলেন, আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকারা নিবন্ধন করতে পারবেন। ‎পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৪৬৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। তফসিলের পর এটিতে তারা ভোট দিতে পারবেন। আর নির্বাচনের নিরাপত্তায় যারা থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে। আউট অভ কান্ট্রি ভোটিং ও ইন কান্ট্রি পোস্টাল ভোট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আইফোনের অ্যাপল স্টোর থেকে এখনও অনুমোদন পাইনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর