শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু ইসির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে আগামী বুধবারের (১৭ সেপ্টেম্বর) মধ্যে মালয়েশিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মালয়েশিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন। সেখানে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করতে শনিবার মালয়েশিয়ায় গেছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

এ বিষয়ে উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সরকারি আদেশে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিন ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবেন।

সফরকালে তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এছাড়া তারা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভোটার নিবন্ধন সংক্রান্ত একটি সভা করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করবেন।

আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন ও দেশের বাইরে ভোটদান (ওসিভি) বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অনুপ্রেরণা প্রদানের জন্য বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে একটি সভায় যোগদান করবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন। সে জন্য ইসির সর্বাত্মক প্রচেষ্টা আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর