মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২৮৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

রাজধানী ঢাকাসহ সারাদেশে  পুলিশের চলমান বিশেষ অভিযানে  গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৭৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪০৯ জন রয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই)  পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর  এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি শর্টগান, একটি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, একটি শর্টগানের খালি খোসা, একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি সামুরাই, একটি স্টিলের ফোল্ডিং স্ট্রিক, ৫ রাউন্ড কার্তুজ এবং ৪টি চাপাতি জব্দ করা হয়েছে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর