বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনায় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) তুরস্কের ইস্তাম্বুলে একত্রিত হয়েছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, শনিবার ও রোববার অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে এক সপ্তাহ আগে শুরু হওয়া এই বিমান যুদ্ধ পরিস্থিতিও আলোচনার বিষয়।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দাবি করে ইসরাইল গত ১৩ জুন ভোরে আক্রমণ শুরু করে। এর পরপরই তেহরান পাল্টা হামলা চালায়। যা দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে রূপ নেয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় ৪০টি দেশের শীর্ষ কূটনীতিক ওআইসি সম্মেলনে অংশ নেবেন এবং ইরান-ইসরাইল সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও কূটনীতিকদের সাথে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। যিনি শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে শুক্রবার আরাঘচি বলেন, তেহরান কূটনৈতিক সমাধান বিবেচনায় নিতে প্রস্তুত থাকবে শুধুমাত্র তখনই, যখন ইসরাইলের আগ্রাসন বন্ধ হবে।

আনাদোলু জানায়, বৈঠক শেষে আরব লীগ মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার (২১ জুন) ও রোববার (২২ জুন) অনুষ্ঠিতব্য ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম সেশনে অংশ নিতে শীর্ষ কূটনীতিকরা তুরস্কের এই মহানগরীতে অবস্থান করছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই সম্মেলনের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর