বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভারতে অবস্থানরত হাসিনা রায়ের পর পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে দাবি করেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার একটি কৌশল”।

এর আগে তিনি পুরো বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছিলেন এবং অভিযোগগুলো অস্বীকার করে জানান, ন্যায়সঙ্গত বিচার হলে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত।

বিবৃতিতে শেখ হাসিনা আরও চ্যালেঞ্জ জানান যে, চাইলে এসব অভিযোগ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে নিজের রেকর্ড নিয়ে তিনি “গর্বিত”।-সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর