সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নদীপথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানীর পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তরিকতার সাথে নৌ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

আজ সোমবার (১২ মে) নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ হতে নৌ পথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী পরিবহনের নিরাপত্তায় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নৌঘাট ব্যবস্থাপনা, লঞ্চ/নৌযান, স্পীডবোট ও বাল্কহেড চলাচল, চাঁদাবাজি প্রতিরোধে করণীয়সহ নদী তীরবর্তী কোরবানীর পশুরহাট, পশুর চামড়া পরিবহন সংক্রান্ত ইত্যাদি বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপারবৃন্দের সঙ্গে আলোচনা হয়।

সভায় বক্তারা গত ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে নৌ পুলিশের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করে আসন্ন ঈদ-উল-আযহায় নিরাপদ নৌপথ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। পবিত্র ঈদ-উল-আযহায় নৌপথ ব্যবহারকারী  ঘরমুখো মানুষের যাত্রা এবং পণ্যবাহী পশু পরিবহন সহজ ও নিরাপদ করতে সরকারি সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে নৌ পুলিশ কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখযোগ্য হলো- লঞ্চ/নৌযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনে বিরত থাকা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, চাঁদাবাজি, চুরিসহ যেকোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌপথে টহল জোরদার করা, নির্ধারিত মূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ব্যতীত নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ নিশ্চিতকরণ ইত্যাদিসহ সকল নৌযানে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থাকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানীর পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে নৌ পুলিশ। নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে লঞ্চে যাত্রী উঠানো বা নামানো বন্ধে পুলিশ কাজ করছে। মানুষের জান-মালের নিরাপত্তায় লঞ্চ ও জাহাজে পর্যাপ্ত সিসিটিভি স্থাপনের জন্য সংশ্লিষ্ঠদের অনুরোধ করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর