সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

টানা ১৬ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

দেশের মানুষের জন্য নিরলস পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা ১৬ ঘণ্টা অফিসিয়াল কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এই নজির স্থাপন করেন। 

সকাল ঠিক ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক এবং সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত হয়ে পড়েন। প্রতিটি কাজে তার তীক্ষ্ণ মনোযোগ ও দৃঢ়তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের মধ্যেও তার কর্মস্পৃহায় কোনো ভাটা পড়েনি।

সচিবালয়ের কাজ শেষ করে বিকেল সাড়ে তিনটায় তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। সেখানে রাত ৮টা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করেন। সংসদে তার উপস্থিতি যেন জনমুখী নেতৃত্বের দায়বদ্ধতার প্রতিচ্ছবি।

সংসদ অধিবেশন শেষে রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে রাত ১১টা ৩০ মিনিটের পর বৈঠক শেষ হয়। এরপরও প্রধানমন্ত্রী পুনরায় সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে ফিরে দাপ্তরিক কাজে বসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা অফিস করা মাননীয় প্রধানমন্ত্রীর নিয়মিত রুটিন বলা যায়। তবে আজ তা প্রায় ১৬ ঘণ্টা ছুঁয়েছে।’

অতিরিক্ত প্রেস সচিব আরও যোগ করেন, ‘এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দেশবাসীর জন্য একটি বিশেষ বার্তা। যখন অনেকেই দিনের শেষে বিশ্রামে যান, তখনও একজন নেতা জেগে থাকেন দেশের তরে, আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর