বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসের সকল কর্মসূচি স্থগিত করলো বিএনপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। 

আজ রোববার (৩০ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানায়,  বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয় দিবস উপলক্ষে আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, অসুস্থতা নিয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে ভার্ত করা হয়। ২৭ তারিখের পর থেকে তার পরিস্থিতি একই রকম আছে বলে গতরাতে (২৯ তারিখ রাতে) জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর