শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকার ভবনগুলোতে অগ্নিকাণ্ডের দায় রাজউক এড়াতে পারে না: গৃহায়ন ও গণপূর্ত সচিব

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের দায় রাজউক কখনই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এক সেমিনার তিনি এ কথা বলেন।

গৃহায়ন সচিব বলেন, আইন না মানার প্রবণতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কাছে রাজউক কর্মকর্তারা অসহায়। আইন না মানলে নিরাপদ রাজধানী গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি।

রাজউক চেয়ারম্যান বলেন, ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার কারণে মৃত্যুঝুঁকি তাড়িয়ে বেড়াচ্ছে ঢাকাবাসীকে। এ সময় ৩ হাজার ৩৮২টি ভবন চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সেইসাথে বিল্ডিং নির্মাণ সহজ ও কার্যকর করতে ভবন নির্মাণ বিষয়ক সকল সেবা একই ছাতার নিচে নিয়ে আসা জরুরি বলেও মত দেন রাজউক চেয়ারম্যান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর