বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ২০ দিন পর ইরানে ঢুকলো আন্তর্জাতিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে দীর্ঘ ২০ দিন বন্ধ থাকার পর ইরানে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

আজ শুক্রবার (৪ জুলাই) তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাই–এর এফজেড১৯৩০ নম্বরের ফ্লাইটটি ইরানের সবচেয়ে বড় এই বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ইরানের আকাশসীমা আবারও ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের ফলে দেশটির বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলের বিমান হামলা এবং ইরানের আকাশসীমা জুড়ে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়।

আইআরএনএ-র বরাতে আরও জানানো হয়, ইরানের বেশিরভাগ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে, যদিও ইস্পাহান এবং তাবরিজ শহরের বিমানবন্দরগুলো এখনও বন্ধ রয়েছে। এছাড়া ইরানের আকাশপথ আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সূত্র: এপি নিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর