বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:১১ অপরাহ্ন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত অবসানের লক্ষ্যে অবশেষে সরাসরি আলোচনায় বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন।

শুক্রবার ( ২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হওয়া এই ত্রিপক্ষীয় বৈঠকটি শনিবারও চলার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার ভিত্তিতেই এই প্রথম তিন দেশ একত্রে মিলিত হয়েছে  আলোচনার টেবিলে ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ থামাতে শুরু থেকেই তৎপরতা দেখাচ্ছেন ট্রাম্প। আবুধাবির এই গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন পক্ষে নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষে রয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্তিউকভ এবং ইউক্রেনের পক্ষে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ।

বৈঠকের প্রধান আলোচনার বিষয় হিসেবে দেখা হচ্ছে ইউক্রেনের দনবাস অঞ্চলকে। ট্রাম্পের প্রস্তাবে দনবাসকে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার কথা থাকলেও কিয়েভ ও তাদের ইউরোপীয় মিত্রদের এতে ঘোর আপত্তি রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়েছেন, শান্তি চাইলে ইউক্রেনকে অবশ্যই দনবাস ছাড়তে হবে।

আবুধাবির বৈঠকের আগে বৃহস্পতিবার মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। সেখানেও ভূখণ্ডগত সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুটা আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের শর্তগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ভূখণ্ডগত ছাড়ের বিষয়ে জেলেনস্কি বারবারই জনগণের সম্মতির কথা বলে আসছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই যুদ্ধের প্রভাবে কিয়েভসহ ইউক্রেনের বিশাল এলাকা এখন বিদ্যুৎহীন ও হিমাঙ্কের নিচের তাপমাত্রায় ধুঁকছে। বিশ্লেষকদের মতে, দনবাস নিয়ে রাশিয়া ও ইউক্রেনের বিপরীতমুখী অবস্থানের কারণে আবুধাবি বৈঠক থেকে দ্রুত কোনো সমাধান আসা কঠিন হতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর