বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বিজয় দিবসে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে সম্প্রীতি সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনের অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে এক সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

আজ সোমবার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের সেনা কর্মকর্তাগণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, রক্তের বন্ধনে গড়ে ওঠা দু’দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে স্মরণ করেন। এই সম্পর্ক ন্যায় বিচার, স্বাধীনতা ও সমতার চেতনার উপর প্রতিষ্টিত বলে উভয়পক্ষ তাদের অভিমত পুনর্ব্যক্ত করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার- কুমিল্লা, মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ হতে চিফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে ৩ জন স্টাফ অফিসার এবং ১ জন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারতীয় সেনাবাহিনীর ৩ জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসাররা উপস্থিত ছিলেন।

উভয় দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাতের সময় মিষ্টি ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন। ১৮ মিনিট স্থায়ী সৌজন্য সাক্ষাতটি সকাল ১১টা ৪৮ মিনিটে শেষ হয়। অনুষ্ঠান চলাকালে উভয় পক্ষ ৭১ এর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর অংশীদারিত্ব ও আত্নত্যাগের কথাও স্মরণ করেন।

উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখ এর মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর