শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

পূর্ব তিমুর-লেস্তে’র প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সফররত  পূর্ব তিমুর-লেস্তে -এর প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন ।

আজ রবিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট রামোস-হোর্তার বাংলাদেশে চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির শুরু হয়।

পরে বিকেলে তার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এ সময় সময় দুই দেশ ভিসা অব্যাহতির চুক্তি এবং ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের পরে, একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট রামোস-হোর্তা চার দিনের সরকারি সফরে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। তাকে গান স্যালুট ও গার্ড অব অনার প্রদান করা হয়।

তিমুর-লেস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং ইভেন্টে অংশ নেবেন।

তিমুর-লেস্তের প্রেসিডেন্ট আগামীকাল সোমবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

১৬ ডিসেম্বর, রামোস-হোর্তা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।

আগামীকাল রামোস-হোর্তাও ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ১৭ ডিসেম্বর, তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘সমসাময়িক বিশ্বে শান্তির চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তৃতা দেবেন।

তিনি বাংলাদেশী ছাত্র এবং তরুণ নেতাদের সাথে মতবিনিময় করবেন, তার দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, জনগণের ভূমিকা এবং তিমুর-লেস্তের স্বাধীনতা-উত্তর আকাঙ্ক্ষার কথা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট রামোস-হোর্তা সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর