শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : বেরোবি উপাচার্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেছেন, উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গবেষণার উপর অধিক গুরুত্ব দিতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা যুযোপযোগী করতে পারলে অদূর ভবিষ্যতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকবে।

মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ‘ফিউচার এন্ড প্রসপেক্ট অব বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় একথা বলেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান।

তিনি বলেন, মহিয়সী বেগম রোকেয়ার নামে নামকরণ করা এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গকে আলোকিত করছে। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভাগগুলিতে অন্তত শতকরা ২০ ভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সনদ থাকলে সেটিকে ভালো মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। এটি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রচেষ্টা ও পরিকল্পনা থাকা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর