বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘সম্ভাব্য বিপদজ্জনক বিমান হামলার’ সতর্কবার্তা কিয়েভস্থ মার্কিন দূতাবাসের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

কিয়েভস্থ মার্কিন দূতাবাস বুধবার ইউক্রেনে একটি ‘সম্ভাব্য বড় ধরনের বিমান হামলার’ ব্যাপারে সতর্ক করে দূতাবাস বন্ধ করে দিয়েছে। ইউক্রেন। 

প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর রাশিয়ার পাল্টা হামলা চালানোর শপথ নেওয়ার পর সতর্কবার্তাটি দেওয়া হলো।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

মার্কিন দূতাবাস তার ওয়েবসাইটের একটি বার্তায় বলেছে, ‘কিয়েভস্থ মার্কিন দূতাবাস ২০ নভেম্বর সম্ভাব্য বড় ধরনের বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে।’

বার্তাটিতে আরো বলা হয়,‘ব্যাপক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস বিমান হামলার সতর্কতা জারির মতো পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর