শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশ্যে এলেন শিবিরের কুবি শাখার সভাপতি-সম্পাদক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এবার প্রকাশ পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয়।

বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি শিবিরের সভাপতি হিসেবে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে দুজনই শিবিরের কুবি শাখা কমিটির দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কমিটিতে অন্যদের নাম জানাননি তারা।

শিবিরের কুবি শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমাদের প্রতিবছরই নতুন করে কমিটি গঠন করা হয়। পরিস্থিতির কারণে নেতৃত্বের নাম সামনে আনার সুযোগ হয়নি। আমাদের বর্তমান কমিটি চলতি বছরের জানুয়ারিতে গঠন করা হয়েছে। ডিসেম্বরে এই কমিটির মেয়াদ শেষ হবে। তবে পূর্ণাঙ্গ কমিটিতে কারা কারা রয়েছে, সেটি আমরা এখনই বলছি না। আমাদের নবীনবরণ অনুষ্ঠান চলছে। পরবর্তী সময়ে আমরা গণমাধ্যমে বিস্তারিত প্রকাশ করব।

সভাপতি ইউসুফ ইসলাহি সভাপতির পদে আছেন বলে নিশ্চিত করেছেন। তবে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন জানিয়ে তিনি পরে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে কথা বলবেন বলে জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৬ সালের ২৮ মে কুমিল্লার কোটবাড়ির সালমানপুরে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের ২৬তম এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় পরের বছর ২০০৭ সালের ২৮ মে। প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেকটা গোপনেই চলেছে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ওই অনুষ্ঠানের মাধ্যমে সামনে আসে কুমিল্লা শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর