বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেকনাফ সীমান্ত ফের বিকট শব্দে কাঁপছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

মিয়ানমারের রাখাইনে একের পর এক বিস্ফোরণে টেকনাফ সীমান্তের বাড়ি-ঘর কেঁপে উঠছে। সীমান্ত থেকে ভেসে আসা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

স্থানীয় হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদে আনোয়ারী বলেন, গত তিনদিন ধরে আবারও টেকনাফ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ মিয়ানমারের ওপার থেকে ভেসে আসছে। দিনের পর দিন মিয়ানমারের রাখাইনের অস্থিরতার কারণে টেকনাফ সীমান্ত পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে না। জেলেরা নাফনদী ও চিংড়ি ঘেরে মাছ ধরতে বা কিনতে যেতে পারছেন না। দফায় দফায় মর্টারশেল ও ভারী গোলার বিস্ফোরণের বিকট শব্দে এপার কেঁপে উঠেছে। মনে হয় সংঘর্ষের তীব্রতা আরও বাড়ছে।

শাহপরীর দ্বীপের সীমান্তের বাসিন্দা সৈয়দ আকবর বলেন, সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপের অধিকাংশ মানুষ সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। মাছ ধরতে মিয়ানমারের কাছাকাছি সাগরে যেতে হয়।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগে থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেলেও মিয়ানমারের ওপার থেকে দফায় দফায় বিস্ফোরণের বিকট শব্দে এপারে কেঁপে উঠছে। এর তীব্রতা সন্ধ্যার দিকে বাড়ছিল। সীমান্তবাসীর মাঝে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক।

টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় সর্তক রয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর