সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’ : বাংলাদেশের নেতৃত্বে তৌহিদ হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা জনাব মো. তৌহিদ হোসেন ১০ নভেম্বর রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট-এর জন্য পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতি বৈঠক’-এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

উদ্বোধনী অধিবেশনে অর্গানাইজেশন অব ইসলামিক স্টেটস ও লিগ অব আরব স্টেটসের মহাসচিবগণ, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং লেবানিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ও বক্তব্য রাখেন।

ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন ও লেবাননের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন, এই অঞ্চলের ওপর এর প্রভাব এবং প্রতিক্রিয়া হিসাবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরার পর আজ অনুষ্ঠেয় ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’-এ একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।

মাননীয় উপদেষ্টা রিয়াদে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এর আগে গত ৯ নভেম্বর তার ৫ সদস্যের প্রতিনিধি দল রিয়াদে পৌঁছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর