বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১১:১১ অপরাহ্ন

করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ১০ লাখ করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটর্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ এবং পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন বলে জানান এনবিআর।

এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এই কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।

এছাড়া করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যা www.etaxnbr.gov.bd -ট্যাক্স সার্ভিস অপশন থেকে ই-মেইলের মাধ্যমে জানাতে পারবেন, যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিল বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব পেইজ (www.nbr.gov.bd), ইউটিউব চ্যানেল www.youtube.com/@nbr.bangladesh এবং ফেইসবুক পেইজwww.facebook.com/nbr.bangladesh এ পাওয়া যাচ্ছে।

ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়ায় সার্বিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সকল মন্ত্রণালয়/বিভাগের দুইজন আইটি দক্ষ প্রতিনিধির টিওটি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ই-রিটার্নে সফল নিবন্ধনের জন্য করদাতার নিজস্ব জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বায়োমেট্রিক সিম প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি তার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত কিনা তা ১৬০০১ নম্বরে  ডায়াল করে জানা যায়। যাদের বায়োমেট্রিক নিবন্ধিত সিম নেই তারা নতুন সিম সংগ্রহ করে এর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ই-রিটার্ন ব্যবস্থাকে করদাতাবান্ধব করে তুলতে নিবন্ধন ব্যবস্থার হালনাগাদ করাসহ www.etaxnbr.gov.bd পোর্টালে ইতোমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

এনবিআর আরো জানায়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারীকৃত বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারী, সকল তফশিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা বা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

যে সকল করদাতা ইতোমধ্যে সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এনবিআর অন্যান্য ব্যক্তি করদাতাদের যথাসময়ে পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে আহবান জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর