শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

স্পেনে রাজার দিকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

নজিরবিহীন বন্যায় বিধ্বস্ত স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শনের সময় বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়েছেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ। ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষুব্ধ জনতা রাজার দিকে ‘খুনি’ ও ‘লজ্জা লজ্জা’ বলে চিৎকার করছে। কিছু বিক্ষোভকারী রাজার দিকে কাদাও নিক্ষেপ করে।

কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যায় বন্যায় দুই শতাধিক মানুষ মারা গেছে, নিখোঁজ রয়েছে আরও অনেকে। পুরো ভ্যালেন্সিয়া এলাকা কাদায় ঢেকে গেছে। ভেসে গেছে বহু গাড়ি। জরুরি বিভাগের কর্মীরা জীবিতদের খুঁজে বের করা এবং মৃতদেহ উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।

বন্যায় সতর্কতার অভাব এবং কর্তৃপক্ষের অপর্যাপ্ত সহায়তার কারণে ক্ষোভ দেখা দিয়েছে। রাজা ফিলিপ এবং রানী লেতিজিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শহর পরিদর্শন করেছেন।

ফুটেজে দেখা যায়, রাজা একটি রাস্তা দিয়ে যাচ্ছেন আর জনতা চিৎকার করছে ও স্লোগান দিচ্ছে। কিছু বিক্ষোভকারী রাজার দিকে কাদাও নিক্ষেপ করে।

ভ্যালেন্সিয়ায় সম্প্রতি একদিনেই ২৮ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেকেই ভবনের বেসমেন্ট ও নিচের তলায় আটকা পড়েছে। জরুরি সেবা বিভাগ বলছে, যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর