সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

তাঁতীবাজারে ঘটনায় আহতদের দেখতে মিটফোর্ডে স্থানীয় সরকার উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন তাঁতীবাজার পূজামণ্ডপের ঘটনায় আহতদের সাথে দেখা করেছেন। 
সেখানে তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের চিকিৎসায় যাতে কোন ধরনের অবহেলা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে শুক্রবার রাতে দুর্বৃত্তরা একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারলেও সেটি বিস্ফোরিত হয়নি। তবে এ ঘটনায় হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হন। ওই সময় উপদেষ্টা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছিলেন। এ ঘটনার খবর জানার সাথে সাথে স্থানীয় সরকার উপদেষ্টা  তাঁতীবাজারের পূজা মণ্ডপটি তাৎক্ষণিকভাবে দেখতে যান । এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সাথে মতবিনিময় করেন।
তিনি দর্শনার্থী ও পূজারীদের আতঙ্কিত না হয়ে নির্ভয়ে উৎসব পালন করার আহ্বান জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পুজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য পূর্বের যেকোনো সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা যায়, পুজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে চারজন আহত হন। আহতদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর