বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

গণভবনকে জাদুঘরের পাশাপাশি শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের আহ্বান জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনলিপির পাশাপাশি আগের সরকারের ১৬ বছরের নিপীড়ন-নির্যাতনের চিত্র সংরক্ষণ করতে গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই উদ্যোগ নিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের মত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

ওই পোস্টে তিনি লেখেন, ‘গণভবন যেহেতু ১৫ একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয়। আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা তাদের উপকার হত। ইতিহাস বলে, যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সঙ্গে পুনর্বাসন বেশি ভালো..’

গতকাল শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন পরিদর্শন করেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর