বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকার সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিতে কাজ করা হচ্ছে। সলিমপুরেই নির্মাণ করা হবে পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।’

রোহিঙ্গাদের প্রত্যার্বতনের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো অবশ্যই সম্ভব। সেই লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।’

এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালী পাড়া এবং রঙ্গিখালি এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাহাড় ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ হয়ে থাকে। জনআস্থা পুলিশ অর্জন করেছে। পুলিশের প্রতি জনআস্থা ধরে রাখাটাই আমাদের কাজ।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর