বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ—এনএসডিএর সদস্য পদে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান। চুক্তিতে গ্রেড-২ পদমর্যাদায় তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আজ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে ড. এম. মুজিবুর রহমানের নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখা যাবে না।

বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ড. মুজিবুর রহমানের।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক। বিএসসি সম্মানে প্রথম শ্রেণি এবং এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার পাশাপাশি নটিংহাম বিশ্ববিদ্যালয় ও বাথ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেছেন।

লন্ডনে সিটি অ্যান্ড গিল্ডস ও এনসিএফই অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এনএসডিএর নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর