বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী স্বপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে শক্তিশালী করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার। এ জন্য স্টেক হোল্ডারদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন ।  

আজ রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন সম্পাদকদের নিয়ে নতুন সংগঠন ‌‘এডিটরস কাউন্সিল’ এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

গণমাধ‍্যমের স্বার্থ রক্ষায় কেউ কাজ করেনি বলে এ সময় অভিযোগ করেন নবগঠিত সংগঠনের নেতারা। সেইসঙ্গে এই পেশার নিরাপত্তার দাবিও জানান তারা।

এ সময় তথ‍্যমন্ত্রী অভিযোগ করেন, সবাই নয় তবে যারা রাষ্ট্রের কর ফাঁকি দিতে গণমাধ্যমকে ব‍্যবহার করছেন, তাদের থেকে ইতিবাচক কিছু পাওয়া যাবে না।

২৪টি প্রথম সারির টিভি মাধ্যম এই যাত্রায় সংগঠনে যুক্ত হলেও পর্যায়ক্রমে সবাই যুক্ত হবে। লক্ষ্য হবে দায়িত্বশীল সাংবাদিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর