রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের লেগি রিশাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

আজ রবিবার হোবার্ট হ্যারিকেন্স তাকে ড্রাফটে দলে টেনেছে।

বাংলাদেশের এই তারকাকে ড্রাফটের ২৮ নম্বর ডাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ হোবার্ট। এর আগে দলটি ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শেই হোপকে টেনেছিল।

রিশাদের ক্যাটাগরি ড্রাফটের চতুর্থ রাউন্ডে এসেছিল। মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস এবং সিডনি থান্ডার্স দলে কাউকে ডাকেনি। চতুর্থ দল হিসেবে ডাক পেয়েই হোবার্ট ডাক দেয় রিশাদকে।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের ১৪তম আসর। তবে রিশাদ কেবল ছয় থেকে নয়টি ম্যাচ খেলতে পারেন হোবার্ট হারিকেন্সের হয়ে। সুযোগ থাকলে ফাইনালেও দেখা যেতে পারে এই লেগ স্পিনারকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর