বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

বাংলা সংস্কৃতির মধ্যে যে বহু মিলন ও বহুত্ববাদের বৈশিষ্ট্য নিহিত তা বুঝতে না পেরে কেউ কেউ জোর করে বাংলা নববর্ষের গায়ে নানা মতের মুখোশ পরাতে চান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

আজ মঙ্গলবার ( ১৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলা নববর্ষের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মোগলরা যখন এই সনের প্রবর্তন করেন, তখন তারা হিজরি সাল থেকে সংখ্যা গ্রহণ করেছেন এবং এর সারবস্তু হিসেবে কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতিকে গ্রহণ করেছেন। ফলে এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের বাংলাদেশী সংস্কৃতি।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘বাংলা নববর্ষ উদযাপনের মধ্যেই সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ঐক্যের মিলন ঘটে। এই উৎসব আমাদের সম্মিলিত ঐক্যের এক অনন্য রূপ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে যেমন নিজের পায়ে দাঁড় করাতে হবে, তেমনি নিজেদের চিন্তা ও সংস্কৃতিকে উর্ধ্বে তুলে ধরতে হবে। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের সাংস্কৃতিক চর্চার যে ধারাবাহিকতা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবে বর্ষবরণ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পুতুলনাচ, বাউল গানসহ নানা সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশিত হয়। উৎসবের আমেজ যোগ করতে আমন্ত্রিত অতিথি ও ক্লাব সদস্যদের জন্য খই, মুড়ি-মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই ও পান্তা-ইলিশসহ দেশীয় খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে মন্ত্রী উপস্থিত শিশুদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর