সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ইলিয়াস আলী হত্যার বিচার চাইলেন দুলু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:১০ অপরাহ্ন

জাতীয় সংসদে বিএনপি নেতা ইলিয়াস আলী হত্যার বিচার চেয়েছেন অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

সংসদ সদস্য দুলু বলেন, আজকে প্রতিটি পত্রিকার লিড নিউজে ‘ইলিয়াস আলীর গুম নিয়ে বিস্ফোরক তথ্য’ উঠে এসেছে।

এ সময় একটি জাতীয় দৈনিকের শিরোনাম তুলে ধরে তিনি বলেন, ‘ইলিয়াস আলীর গুম নিয়ে বিস্ফোরক তথ্য’, ‘বনানী থেকে তুলে নেওয়া হয় র‍্যাব-১ সদর দপ্তরে’, ‘লাশ ফেলা হয় ধলেশ্বরীতে’। আমি কথাটি এ জন্যই বলছি- যে অপরাধ হয়েছে তা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের কাজ।

ইলিয়াস আলী আমার বন্ধু ছিল দাবি করে তিনি বলেন, তার সাথে আমার অনেক সৃতি জড়িত। এখানে আমরা যারা এমপি আছি, আমরা সবাই কিন্তু এক সাথেই পার্লামেন্টে থাকতাম।

তিনি আরও বলেন, পত্রিকার মাধ্যমে আমরা যেটুকু জেনেছি- ২০১২ সালের ১৭ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়। এরপর তাকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে।

ইলিয়াস আলী বলেছেন, আমার প্রশ্নটি ঠিক সেই জায়গায়- যে মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে। আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস এখানে ফেল করবে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে অভিনেত্রী আখ্যা দিয়ে বিএনপি নেতা দুলু বলেন, শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন; তার নির্দেশ ছাড়া যে রকম ইলিয়াস আলী গুম হননি, ঠিক তেমনই তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি।

তিনি আরও বলেন, অথচ ২১ তারিখে তার স্ত্রী-শিশু সন্তান তার (শেখ হাসিনা) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাদেরকে সে আশ্বস্ত করেছে; যে ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর