শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমরা অঙ্গীকারবদ্ধ,আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই: সিইসি নাসির উদ্দিন টানা পাঁচ জয়, রেকর্ড গড়লেন জর্জিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল রেমিট্যান্সের সুবাতাস, মে এর ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার! পাকিস্তানের সালমানকে তিরস্কার আইসিসির চলমান আলোচনা ‘একটি চুক্তি বা ইরানের ওপর নতুন হামলার সন্ধিক্ষণে রয়েছে’: ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর দায়িত্ব পুনর্ব্যক্ত করলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী মুহিত জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বুধবার ( ১ এপ্রিল) দেশটির আল-রিফা এলাকার একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এই দুর্ঘটনা ঘটে। ফুজাইরা সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আকাশেই আটকে দিতে সক্ষম হয়। তবে ধ্বংস করা ড্রোনের অংশবিশেষ নিচে আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়লে সেখানে কর্মরত ওই বাংলাদেশি ব্যক্তি প্রাণ হারান। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে তারা ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এদিকে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা অসমর্থিত তথ্য ছড়িয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি না করার আহ্বান জানিয়েছে ফুজাইরা কর্তৃপক্ষ। যেকোনো তথ্যের জন্য সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি নির্ভরযোগ্য মাধ্যমের ওপর গুরুত্ব দিতে অনুরোধ করা হয়েছে। ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে এ বিষয়ে নিয়মিত সর্বশেষ আপডেট জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর