মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল এক কোটি টাকা চাওয়ার অডিও ফাঁস ; প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি ও মো. নূরুল ইসলাম এমপি। এ সময় উভয়পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকটি সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর