বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

১৩তম সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ মার্চই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তিনি জানান, এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণ থাকবে।

তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর