বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অতিরিক্ত সচিব হলেন ১৩৫ কর্মকর্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

যুগ্মসচিব পদমর্যাদার ১৩৫ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব হওয়াদের মধ্যে ১৩১ জন যুগ্মসচিব ও লিয়েনে থাকা চার কর্মকর্তা রয়েছেন। পদোন্নতি দিয়ে নিয়মানুযায়ী তারদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর, কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন; এরপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ, ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন, বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

লিয়েন বা স্টাডি লিভে থাকা সত্বেও প্রজ্ঞাপনে কোনো কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হলে তিনি যোগদান না করে কর্তৃপক্ষকে অবহতি করবেন।

সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সরাসরি জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা ই-মেইলে (sa1@mopa.gov.bd) যোগদান পত্র দাখিল করতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর