শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তানের শপিংমলে আগুনে এ পর্যন্ত নিহত ১১, নিখোঁজ ৬০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ২:১৬ অপরাহ্ন

পাকিস্তানের জনবহুল শহর করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। শনিবারের আগুনের ঘটনায় এখনও ৬০ জন নিখোঁজ রয়েছেন।

দমকল বাহিনী সোমবারও দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়েছে।

পুলিশ সার্জন ড. সুমাইয়া সায়েদ বলেছেন, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১১। করাচি মেয়র মুর্তজা ওয়াহাব বলেছেন, রবিবারও ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

গত শনিবার গভীর রাতে ব্যবসায়িক অঞ্চলের শপিংমলটিতে আগুনের ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় দমকল বাহিনী ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুনে জ্বলতে দেখা যায়।

দমকল বাহিনী জানিয়েছে, ভবনের পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় ধোঁয়া ঘন হয়ে শপিংমল ভর্তি হয়ে যায়। যা ভেতরে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন করে তোলো।

উদ্ধারকর্মীরা জানান, প্রায় ৩৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ভবনটির মূল অংশ আগুনে পুড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যার দিকে ভবনের একটি অংশ ধসে পড়ে। যার ফলে বিপুল ধাতু ও ধ্বংসাবশেষ রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে। ভবনটি এখনও ধসে পড়ার ঝুঁকিতে।

সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর