বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানে দূতাবাস সাময়িক বন্ধ করল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স।

বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার।

সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তেহরানের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি এবং এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান (রিমোটলি) থেকে পরিচালিত হবে। এই কনস্যুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও (ট্রাভেল অ্যাডভাইস) হালনাগাদ করা হয়েছে।’

এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রদূতসহ সকল কনস্যুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন ইরান সরকার তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা দমনে চেষ্টা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন।

এর আগে, ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর