শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ব্যবসায় সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি : আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

 বাংলাদেশ একটি অতি নিয়ন্ত্রিত দেশ, যেখানে ব্যবসা করা কঠিন ৷ ব্যবসায় সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ৷ 

আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন আমীর খসরু।

তিনি বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা নানা ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর