শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

২৪ এর গণ-অভ্যুত্থানের সময় ২২ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কার্যালয়।  

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২২ জুলাই গণভবনে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে ছিলেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের সাইফুল আলমসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, এসব ব্যবসায়ী এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে। তদন্ত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর