বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। সবাইকে অবাক করে দিয়ে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত এবং ফিনিশার হিসেবে পরিচিত জাকের আলী অনিক। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন মোহাম্মদ সাইফ হাসান। 

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই ঘোষিত প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর কোনো বদল আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। ফলে বিপিএলের ফর্ম বিবেচনায় শেষ মুহূর্তে দু-একজন ক্রিকেটার অদলবদল হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মাঠে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিরা তাদের দল ঘোষণা করে দিয়েছে। এখন দেখার বিষয়, তারুণ্যনির্ভর এই দল নিয়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ কেমন চমক দেখাতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর