বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আরমানের মনোনয়নপত্র বৈধ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মালিকের স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মীর আহমাদ বিন কাসেম আরমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মালিকের মনোনয়নপত্র স্থগিত করেন।

তিনি জানান, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে সিলেট-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে নিজেকে ‘স্বশিক্ষিত’ এবং পেশা হিসেবে ‘কিছুই না’ উল্লেখ করেছেন।

তবে হলফনামা অনুযায়ী তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর