বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি  প্রকাশ করেছে আইসিসি। ২০ দল নিয়ে হতে যাওয়া এই আসরে থাকবে চারটি গ্রুপ, প্রতিটিতে পাঁচটি করে দল। 

বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন সি গ্রুপে। নেপাল ও প্রথমবারের মতো অংশ নেওয়া ইতালি থাকলেও টাইগারদের বড় চ্যালেঞ্জ হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ—দুটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। প্রতি গ্রুপ থেকে মাত্র দুটি দল উঠবে সুপার এইটে।

এবার একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। গ্রুপ বি তে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আর গ্রুপ ডি তে আছে আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত।

গ্রুপ এ: ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র। গ্রুপ বি: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে। গ্রুপ সি: বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডি: আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-

৭ ফেব্রুয়ারি— ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা

৯ ফেব্রুয়ারি— ইতালি, কলকাতা

১৪ ফেব্রুয়ারি— ইংল্যান্ড, কলকাতা

১৭ ফেব্রুয়ারি— নেপাল, মুম্বাই


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর