শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

রাজধানী ঢাকার প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। 

আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রাজউক চেয়ারম্যান বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভবন নির্মাণের অনুমোদন যথাযথ নিয়ম মেনেই দেওয়া হয় জানিয়ে রাজউকের কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেছেন, রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ করা হয় না। তিনি জানান, রাজউক নিজে থেকে কারও জন্য ভবনের নকশা প্রণয়ন করে না।

রিয়াজুল ইসলাম বলেন, বাড়িওয়ালারাই নিজেদের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে রাজউকে জমা দেন। শর্ত থাকে—নকশা অবশ্যই রাজউকের নিয়ম অনুযায়ী হতে হবে। কিন্তু পরবর্তীতে কেউ যদি সেই নিয়ম না মানেন, তাহলে জরিমানা বা শাস্তি তাদেরই দেওয়া উচিত। ‘এর দায়ভার রাজউকের নয়,’ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস—তিনটি সংস্থা আলাদা হয়ে কাজ করায় ভবন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি এ ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম জরুরি বলে মত দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর