সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জানুয়ারিতে ঢাকায় আসছে ‍ফুটবল বিশ্বকাপের ট্রফি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

আগামী জানুয়ারিতে ঢাকায় আসবে ফুটবল বিশ্বকাপের ট্রফি।

শুক্রবার ( ২১ নভেম্বর) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

তিনি বলেন, ‘ইনশাল্লাহ জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি।’

পৃষ্ঠপোষক কোকাকোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে ফিফা। এবারও বিশ্বকাপ ট্রফি ট্যুরের পৃষ্ঠপোষক কোকাকোলা। ঢাকায় ট্রফি এলে এর সঙ্গে ছবি তুলতে পারবেন ভক্তরা। তবে কোথায় ট্রফি প্রদর্শন করা হবে তা ঠিক হয়নি।

ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে ট্রফি প্রদর্শন করানো হবে। ২০২২ বিশ্বকাপের আগেও জুনে ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। তখন ট্রফির সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফি।

আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে খেলা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর