শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গাজীপুরের পুলিশ কমিশনার হলেন ইসরাইল হাওলাদার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:২৯ পূর্বাহ্ন

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হলেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদার। 

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, নিয়োগ পাওয়া জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। শিল্প পুলিশে যোগদানের আগে তিনি দীর্ঘদিন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে তিনি ভারপ্রাপ্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) হন। ২০২৪ সালের ২৭ আগস্ট ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হন। গত ১৯ ডিসেম্বর থেকে তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর