বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

এক্সিম ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা যায়।

গত ১৭ আগস্ট তার বিরুদ্ধে প্রায় ৮৫৮ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে মামলা করে দুদক।

এজহারে বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মদিনা ডেটস অ্যান্ড নাটস নামের প্রতিষ্ঠান কোনো প্রকার জামানত না দিয়ে কোনো পণ্য ক্রয় না করে ব্যাংক কর্তৃপক্ষের যোগশাজসে বিশাল অঙ্কের এই অর্থ আত্মসাৎ করে। এ ঘটনায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমডি ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় অন্যতম আসামি গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর