মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মেক্সিকোতে সুপার মার্কেটে বিস্ফোরণে ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি সুপার মার্কেটে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমোসিয়ো শহরের ওয়ালদো’স স্টোরে শনিবার দুইটার দিকে ওই বিস্ফোরণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর।

গভর্নর আলফোনসো দুরাজো এক বার্তায় জানিয়েছেন, রাজধানী হার্মোসিলো শহরের ওয়ালডোস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১১ জন আহত হয়েছেন।

আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তার জন্য একটি বিশেষ টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুপারমার্কেটের সামনের অংশ আগুনে পুড়ে গেছে এবং জানালাগুলো ভেঙে গেছে।

স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সেলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা দুইটার দিকে বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়া রোধে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ এ বিস্ফোরণকে বেসামরিক নাগরিকদের ওপর ‘হামলা’ বা ‘সহিংসতার সঙ্গে সম্পর্কিত’ কোনো ঘটনা হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে।

এমন এক সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন মেক্সিকোয় সপ্তাহান্তে বাসিন্দারা তাঁদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে ‘ডে অব দ্য ডেড’ উদ্‌যাপন করছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর