বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

২০২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী’র বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৭ অক্টোবর) কমিশনের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয় বলে জানা গেছে।

দুদক সংবাদ মাধ্যমকে জানায়, গণঅভ্যুত্থানের পর নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল না করায় দুদক আইনে মামলা করা হয়েছে।
একইসঙ্গে তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে।

সাংবাদিক নাঈমুল ইসলাম খান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের সময় তিনি বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে অন্যতম সক্রিয় মুখ ছিলেন। পটপরিবর্তনের পর থেকেই তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক।

সম্প্রতি আদালতের আদেশে নাঈমুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর