মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৫-১৬ শতাংশ করছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

ভারতীয় পণ্য আমদানির ওপর শুল্ক কমিয়ে ১৫-১৬ শতাংশে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট।

আজ বুধবার ( ২২ অক্টোবর)  ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এ প্রতিবেদনের বিষয়ে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কারও কাছ থেকে কোনও মন্তব্য পায়নি রয়টার্স।

জানা গেছে, জ্বালানি ও কৃষিকে কেন্দ্রে রেখে হতে যাওয়া এ চুক্তির ফলে ভারতকে পর্যায়ক্রমে রুশ অপরিশোধিত তেল ক্রয় কমিয়ে আনতেও দেখা যেতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে, যেখানে বাণিজ্য প্রসঙ্গই বেশি প্রাধান্য পেয়েছে। জ্বালানিও তাদের আলোচনায় ছিল এবং ভারত যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে সে বিষয়ে মোদি তাকে আশ্বস্তও করেছেন।

সূত্রগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির আলোচনা অনুযায়ী ভারত হয়তো জিনগতভাবে পরিবর্তিত হয়নি এমন মার্কিন ভুট্টা ও সয়া মিল কেনা বাড়াতে পারে। চুক্তিতে নির্দিষ্ট সময় অন্তর শুল্ক পুনর্মূল্যায়ন ও বাজারে পণ্য প্রবেশাধিকার ব্যবস্থা পর্যালোচনারও সুযোগ রাখা হতে পারে। দ্বিপাক্ষিক এ চুক্তি চূড়ান্ত হওয়ার পর এ মাসের আসিয়ান সম্মেলনেই এ বিষয়ক ঘোষণা আসতে পারে। সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর