শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মেক্সিকোতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

মেক্সিকো সিটিতে সপ্তাহের মাঝামাঝি সময়ে একটি গ্যাস বহনকারী ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে শনিবার মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বুধবার ঘনবসতিপূর্ণ জেলা ইজতাপালাপাতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্রাকের হঠাৎ বিস্ফোরণ ঘটলে বেশ ক’জন দগ্ধ ও আহত হন।

প্রাথমিক প্রতিবেদনে তিন জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, শনিবার নগরীর বিভিন্ন হাসপাতালে এই ঘটনায় আহত ৪০ জনকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে।

তদন্তকারীরা বলছেন, দুর্ঘটনাটি সম্ভবত ট্রাকটি খুব দ্রুত চালানোর কারণেই ঘটেছে এবং কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কটি ছিদ্র হয়ে এ বিস্ফোরণ ঘটে।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ৯২ লাখ বাসিন্দার নগরীর মধ্য দিয়ে যাতায়াতকারী জ্বালানিবাহী ট্যাঙ্ক ট্রাকগুলোর ওপর নতুন নিয়ম আরোপ করার চেষ্টা করবে তার সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর