শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জুলাই যোদ্ধাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের স্ব স্ব কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের  মাধ্যমে যথাযথ পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক । 

আজ রোববার ( ৭ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে জুলাই শহীদ পরিবার এবং আহতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেকেই তা প্রতি মাসে যথাসময়ে পেয়ে যাবেন।

তিনি বলেন, জুলাই স্পিরিটকে সামনে রেখে তাদের ত্যাগের যথাযথ মূল্যায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, জুলাই যোদ্ধাদেরকে তাদের স্ব স্ব কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনে জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, আহতদেরকে দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ৭৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত  চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছে।

সভায় জানানো হয়, এ পর্যন্ত ১২ হাজার ৪৩ জন জুলাই যোদ্ধাকে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা প্রদান করা হয়েছে।

এ সময়  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর